আইনসারাদেশস্বাস্থ্য

মসজিদের ইমাম করোনায় আক্রান্ত, গ্রাম লকডাউন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি একটি মসজিদের ইমাম। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ইমামের গ্রামটি লকডাউন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ওই ব্যক্তিকে আইসোলেশনে নেওয়া হবে। তার বাড়ি পলাশ উপজেলার ডাঙ্গার ইসলামপুর গ্রামে।

নরসিংদীর করোনা প্রতিরোধ জরুরি সেল সূত্রে জানা যায়, ওই ব্যক্তি নারায়ণগঞ্জের একটি মসজিদে ইমামতি করেন। করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত রোববার ঢাকায় নমুনা দিয়ে গ্রামের বাড়ি আসেন। সোমবার তার করোনার রিপোর্ট পজেটিভ আসে।

খবর পেয়ে ওইদিনি রাতেই জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনের নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম ওই গ্রামে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, খবর পেয়েই নরসিংদীর করোনা প্রতিরোধ জরুরি সেলের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে যান। আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা ভালো। রাতেই তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button