মহানগর গোয়েন্দা পুলিশে অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ১


জনতার ডাকঃ মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)’র অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ি আটক
গত রাত ১০.৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মাহাবুল আলম মন্ডল, এএসআই ভূলন চন্দ্র দেব এবং অন্যান্য ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলাস্থ আশিক কমিশনারের বাড়ীর সম্মুখস্থ রাস্তার উপর অভিযান পরিচালনা করে। আশরাফ আলী (২৭), পিতা- বশর মিয়া, মাতা- রবনা বেগম, সাং- মোমিনখলা, আশিক কমিশনার এর বাড়ীর পাশে, থানা- দিক্ষণ সুরমা, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে আটক করেন। আটককালে তার হেফাজত হতে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১টি ১০০ সিসি মোটরসাইকেল পেয়ে জব্দ করা হয়। উক্ত মোটরসাইকেলটি ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত হয় বলে জানা যায়। উক্ত মাদক ব্যবসায়িকে আসামী করে এসআই মোঃ রফিকুল ইসলাম দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।



