সারাদেশসিলেট বিভাগ

মিরাবাজারে বাসচাপায় পথচারী নিহত

সিলেট, শুক্রবার, ০৪ মার্চ ২০১৬ :: সিলেট নগরীর মিরাবাজার এলাকায় বাসের চাপায় অজ্ঞাত পরিচয়নামা (৪০) এক পথচারী নিহত হয়েছে।

শনিবার সকাল ৯ টায় সিলেট তামাবিল সড়কের মিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জাফলং থেকে (সিলেট জ ০৪-০২৩৩) যাত্রীবাহী বাস আসছিল। সকাল ৯ টায় মিরাবাজার পৌঁছা মাত্র সুফিয়া রেষ্টুরেন্টের সামনে রাস্তার পাশের এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারীর মুত্যু হয়।

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হচ্ছে –sss

Related Articles

Leave a Reply

Back to top button