অপরাধআন্তর্জাতিক

মিশিগানে স্ট্রিট পার্টিতে গোলাগুলিতে নিহত দুই, আহত ১৫

মিশিগানে স্ট্রিট পার্টিতে গোলাগুলিতে নিহত দুই, আহত ১৫

 অনলাইন ডেস্ক::যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি স্ট্রিট পার্টিতে গোলাগুলিতে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সাগিনাও কাউন্টির একটি বড় স্ট্রিট পার্টিতে এই ঘটনা ঘটে।

মিশিগান স্টেট পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটি প্রচারের পর ফোর্থ সেন্ট এবং জনসন সেন্টের কাছে পার্টিতে গুলি চালানোর ঘটনা ঘটে।

৯১১ নাম্বারে ফোন করে একাধিক লোক মধ্যরাতে যখন গুলিবর্ষণের খবর জানায় তখন পুলিশ কাছাকাছি স্থানেই ছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই পার্টিতে অংশ নেওয়া লোকজনের মধ্যে ঝগড়ার জেরে একপর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। এর জবাবে অন্যরাও ভিড়ের মধ্যে গুলি ছুড়তে শুরু করে এবং এরপরই অনেকে গুলিবিদ্ধ হন। ওই পার্টিতে তিন শতাধিক মানুষ অংশ নিয়েছিল।

গুলিবর্ষণের ঘটনার পর অনেক লোক আতঙ্কে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পালিয়ে যাওয়া অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে অনেকে আহত হন। গোয়েন্দারা পরে এই ঘটনায় ব্যবহৃত হওয়া ‘ভিন্ন ক্যালিবারের অন্তত পাঁচটি অস্ত্র’ খুঁজে পান।

বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের একজন ১৯ বছর বয়সী পুরুষ এবং অন্যজন ৫১ বছর বয়সী এক নারী।

এছাড়া আহত ১৫ ভুক্তভোগীর সবাইকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেঁচে যাওয়া এসব ব্যক্তির শারীরিক অবস্থা অজানা রয়েছে।

এই ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং বর্তমানে জনসাধারণের জন্য কোনও হুমকি নেই বলেও জানানো হয়েছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button