সারাদেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার  (২৯ জুন) এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমা লায়লা আরজুমান্দ বানুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার (২৯ জুন) সকাল পৌনে আটটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান লায়লা আরজুমান্দ বানু (ইন্নালিল্লাহি…ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর।

গত ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি হন আ ক ম মোজাম্মেল হক ও লায়লা আরজুমান্দ বানু। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও অবস্থা গুরুতর হওয়ায় লায়লা আরজুমান্দ বানু সিএমএইচেই চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button