ইসলামসারাদেশ

মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার মো: ইলিয়াস চৌধুরী আর নেই 

জনতার ডাকঃ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার(অর্থ), হাটহাজারীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মো: ইলিয়াস চৌধুরী আজ ভোর ৭ টা ৫০ মিনিটে চট্টগ্রাম রয়েল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মহান মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরের অধীনে একজন সাহসী গ্রুপ কমান্ডার হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বনবিভাগের একজন দক্ষ কর্মকর্তা হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া, পরম শ্রদ্ধেয় শিল্প-সাহিত্যানুরাগী এই মহান সংগ্রামী মানুষটি মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ এবং নতুন প্রজন্মের কাছে তা ছড়িয়ে দেয়ার প্রয়াসে আমৃত্যু নিরলস চেষ্টা করে গেছেন। মহান স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকুক। মহান আল্লাহ এই বীর মুক্তিযোদ্ধাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উনার জানাজার নামাজ আজ এশার নামাজের পরে নির্ধারিত হয়েছে।
স্থান-ইউসুফ চৌধুরী বাড়ি জামে মসজিদ;ফরহাদাবাদ। হাটহাজারী, চট্টগ্রাম।

Related Articles

Leave a Reply

Back to top button