ইসলামরাজনীতিসারাদেশসিলেট বিভাগ

রাষ্ট্রদূত মুশফিকের পিতার মৃত্যুতে জামায়াত আমীরের শোক

রাষ্ট্রদূত মুশফিকের পিতার মৃত্যুতে জামায়াত আমীরের শোক

রাষ্ট্রদূত মুশফিকের পিতার মৃত্যুতে জামায়াত আমীরের শোক

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা সিলেটের কৃতি সন্তান, প্রবীণ মুরব্বী আব্দুল মুছাউয়ীর আনসারী (৮৫) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম আব্দুল মুছাউয়ীর আনসারী অত্যন্ত সুনামের সাথে দেশে-বিদেশে বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। তিনি দ্বীনদার পরহেযগার ব্যক্তি ছিলেন। তিনি ব্যক্তি জীবনে ইসলামের বিধি বিধান মেনে চলতেন এবং ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ভালোবাসতেন। এই সজ্জন ব্যক্তির সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ছিল। আল্লাহ পাক মরহুম আব্দুল মুছাউয়ীর আনসারীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

Related Articles

Leave a Reply

Back to top button