সারাদেশ

রাস্তা পাকা না হওয়ায় চরম  বিপাকে এলাকাবাসী, ধান রুয়ে প্রতিবাদ

স্টাফ রিপোর্টারঃ

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের উত্তর পাড়ার বিলপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে পাকা না করায় ক্ষুদ্ধ হয়ে এলাকাবাসি বৃহস্পতিবার সকালে রাস্তার মাঝখানে আউশ ধানের চারা রোপন করে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন।

রুদ্রপুর উত্তরপাড়া লোকজনের বিলপাড়া সড়কটি পাকা করনের দাবী দির্ঘদিনের। তারা অনেকদিন ধরে স্থানীয় চেয়ারম্যান মেম্বরের কাছে রাস্তাটি পাকাকরনের বিষয়ে দেন দরবার করে আসছেন, কিন্তু কে শোনে কার কথা। তারা প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখছেন না। সামান্য বৃষ্টি হলেই হাটু কাঁদা জমে যায় রাস্তায়।কাঁদা পানি মাড়িয়ে বাজার ঘাটে আসতে হয় বিলপাড়ার ২শ পরিবারের লোকজনের। কাঁদা মেখেই উটতে হয় ঘরে। রাস্তার দাবীতে তাই ফুসে উঠেছে পাড়ার লোকজন।বৃহস্পতিবার সকালে রাস্তার মাঝখানে আউশ ধানের চারা রোপন করে জানিয়েছেন তীব্র প্রতিবাদ।

তাদের অভিযোগ চেয়ারম্যান তার নিজের এলাকার অলিগলি পর্যন্ত পাকা করে নিয়েছেন। অথচ এ রাস্তার দিকে তার নজর নেই। গ্রামের মেস্বরের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তাদের। বিলপাড়া সড়কটি দু পাঁচ গ্রামের জন্য খুবই গুরুত্বপুর্ণ। এই সড়ক দিয়েই গোগা বিলপাড়া,বাইকোলা, কায়বা, চালিতাবাড়ীয়া ও বাগআঁচড়া বাজারে চলাচল করে বেশীরভাগ লোকজন।এবছর দু’ দু’বার রাস্তা মাপ জোক হলেও পাঁকা করার কোনো উদ্যোগ নেই।
এবিষয়ে চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু বলেন বিলপাড়া সড়কটি মাপজোক হয়ে গেছে বরাদ্দ মিললে দ্রুতই রাস্তার কাজ হবে। তিনি বলেন প্রথমে ৮০০ মিটারের মত রাস্তা পাকাকরন হবে, পরবর্তিতে বাকি কাজটা সম্পন্ন হবে।

Related Articles

Leave a Reply

Back to top button