অপরাধআইনসিলেট জেলা
র্যাব ৯ এর অভিযানে ইয়াবাসহ ০১ জন পেশাদার মাদক কারবারি গ্রেফতার

জনতার ডাক :: গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন মুফতির গাঁও গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা ১৬৫৮ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি জনৈক ১। জুমন মিয়া @ শোয়েব (১৯), পিতা-মৃত আমির আলী, সাং-মুফতির গাঁও, থানা- বিশ্বনাথ, জেলা-সিলেট’কে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।



