অপরাধসিলেট বিভাগ
র্যাব-৯-এর অভিযান : নগরী থেকে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এক গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দর বাজার করিম উল্ল্যাহ মার্কেটের সামন থেকে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে । সোমবার সন্ধ্যা ৬ টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর দীপক রঞ্জন দাশ (৩৮), সে দক্ষিণ কাজল শাহ্, বাসা নং- সুইট হোম ১৬৮/১ মৃত অসিত রঞ্জন দাশের ছেলে। তার গ্রামের বাড়ি-সুনামগঞ্জ সদরের হরিনগর-নয়াবাড়ি।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।



