আন্তর্জাতিকরাজনীতি

লড়াই সবেমাত্র শুরু- বার্নি স্যান্ডার্স

ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছায় তাকে দৃশ্যত অভিনন্দন জানিয়েছেন নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। ‘দৃশ্যমান জয়ের’ জন্য  তিনি একটি রেকর্ডেড ভিডিও বার্তা পোস্ট করেছেন টুইটারে। শুক্রবার পোস্ট করা ওই ভিডিওতে তিনি বলেছেন, আজ রাতে আমরা জো বাইডেনের দৃশ্যমান নির্বাচনী জয়কে উদযাপন করছি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, লড়াই শেষ হয়ে যায়নি। আমাদের লড়াই সবেমাত্র শুরু। ওই ভিডিওতে স্যান্ডার্স বলেন, এই নির্বাচন ছিল হোয়াইট হাউজ থেকে আমরা মিথ্যার ইতি ঘটাতে পারব কিনা, অথবা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো কিনা এবং দেশে আইনের শাসন ফেরাতে পারব কিনা- তার জন্য। অবশেষে ঈশ্বরকে ধন্যবাদ, মনে হচ্ছে- আমরা সেটা করতে পেরেছি।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button