

সিলেট, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬ :: সিলেটের বিশ্বনাথে বেসরকারি বিশ্ববিদ্যলয় লিডিং ইউনিভার্সিটির স্প্রিং ২০১৬ সেশনের নবীন বরণ অনুষ্ঠান করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কবির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও দৈনিক সিলেটর ডাক এর সম্পাদক সৈয়দ আব্দুল হাই ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সাদিকা জান্নাত চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল হুদা (এলপিআর)।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ও ব্যবসা প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ।
বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির রেজিষ্ট্রার লেঃ কর্নেল (অবঃ) মনির আহমেদ কাদেরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রক্টর প্রফেসর আবুল কালম চৌধুরী, এমবিএ এন্ড ইএমবিএ প্রোগ্রমের পরিচালক প্রক্টও প্রফেসর ড. বশির আহমদ ভুইয়া, ইংরেজী বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. নজরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. আসাদুজজ্জামান, আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. রাশেদুল ইসলাম, আর্কিটেকচার বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. শওকত জাহান চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবুল আবরার মাসরুর আহমদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র শিক্ষক মৃনাল কান্তি ধর, পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী ডা. এ কে সফিক।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রভাষক তাহরিমা চৌধুরী জান্নাত।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সিএসই বিভাগের শিক্ষার্থী অন্তরা ভৌমিক ও ইংরেজী বিভাগের শিক্ষার্থী মিশকাত রশিদ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আব্দুস শুকুর। গীতা পাঠ করেন অনিন্দিতা কর মীম ও বাইবেল পাঠ করেন মল্লিক মারাক। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
–



