জাতীয়রাজনীতিসারাদেশ

শনিবারের সংবাদ সম্মেলনে কি বলবেন ড. কামাল হোসেন?

নিউজ ডেস্ক :: নানা কারণে আলোচনায় ছিল বিদায়ী সপ্তাহ। প্রায় প্রতিদিনই ছিল ঘটনাবহুল। গেল শনিবার প্রজাতন্ত্রের কর্মকর্তারা এক মঞ্চে আওয়াজ তুলেছেন। সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য নিয়ে কথা বলেছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সারাদেশে মানববন্ধন করেছে। রোববার হেফাজতের মহাসচিবের বিদায় ও পরদিন জানাজা। সোমবার রাজধানীতে অকষ্মাৎ বিভিন্ন সড়কে মানুষের বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগান। এ নিয়ে যখন নানা আলোচনায় তখন এর সঙ্গে যুক্ত হয় বিএনপির দু নেতাকে কারণ দর্শানোর নোটিশ।

সপ্তাহের একেবারে শেষদিন হেফাজত নেতা আল্লামা শফির হত্যার অভিযোগে দলের ৩৬ নেতার বিরুদ্ধে মামলা। দিনের শেষে ঘোষণা এল গণফোরাম থেকে। দলের শীর্ষ নেতা, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন শনিবার সংবাদ সম্মেলন করবেন। কিন্তু কি বলবেন? বলাবলি আছে গণফোরামের বিভক্ত নেতাকর্মীদের একসঙ্গে নিয়ে কাজ করতেই ঐক্যের আওয়াজ দেবেন। তবে শুধু কি তাই নাকি নতুন কিছুও থাকবে সংবাদ সম্মেলনে এ আলোচনাও ঘুরেফিরে আছে।


ড. কামাল হোসেন বলেছেন, সংবাদ সম্মেলনে বেশকিছু ইস্যু নিয়েই কথা বলবেন।  দেশের সাম্প্রতিক সবশেষ পরিস্থিতি, করোনা মহামারি নিয়ন্ত্রণে সার্বিক অবস্থা, বাজার পরিস্থিতিও নিয়ে কথা বলবেন তিনি। এছাড়াও দলের আগামী দিনের কর্ম পরিকল্পনার কথা জানাবেন বর্ষীয়ান এ নেতা।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button