সারাদেশ

শার্শায় মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শার্শা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের শার্শায় মোহনা টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে শার্শা উপজেলা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে সামাজিক দুরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মোহনা টিভির বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার আহসান কবির।
আলোচনাসভা শেষে অনুষ্ঠানে কেক কেটে মোহনা টিভির ১১ বছরে পদার্পণে শুভক্ষণ উদযাপন করা হয়। পরে মোহনা টিভির এমডি প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ মজুমদার ও যুগ্ম-বার্তা সম্পাদক ন্যাশনাল ডেক্স ইনচার্জ শহীদুল আলম ইমরানের পুত্র ইয়াযের আত্মার মাগফেরাত কামনা ও বিশ^বাসীকে করোনা থেকে রক্ষা করার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইসমাইল হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button