

বাগেরহাট: বাগেরহাট শিশুকে যৌন হয়রানির অভিযোগে মোস্তফা হাওলাদার (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মালোপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোস্তফা একই উপজেলার বাগমারা গ্রামের করিম হাওলাদারের ছেলে। মোস্তফা পেশায় একজন ফল ব্যবসায়ী। তিনি ভ্যান নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফল ক্রয় করেন।
স্থানীয়রা জানান, দুপুরে মালোপাড়া দিয়ে যাওয়ার সময় স্থানীয় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া একটি কন্যা শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাস্তার পাশে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মোস্তফা। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে মোস্তফাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বাংলানিউজকে জানান, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মোস্তফা নামে এক যুবককে আটক করা হয়েছে। তার নামে মামলার প্রস্তুতি চলছে।



