সাংবাদিক কামরুল হাসান এর ৩৮তম জন্মদিন পালিত


সাংবাদিক,মানবাধিকার কর্মী,যুব সংগঠক,পথশিশু পুনর্বাসন সংগঠন আদর সোসাইটি এর প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক,আমজনতা বাংলাদেশ এর কেন্দ্রীয় সমন্নয়ক,তালাশবার্তা ডট কম ও সাপ্তাহিক তালাশ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাংবাদিক ইউনিয়ন সিলেট এর সাধারণ সম্পাদক কামরুল হাসান জুলহাস এর ৩৮তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সহকর্মীদের ভালবাসায় শিক্ত হয়ে অনারম্ভর অনুষ্টানের মাধ্যমে তাহার জন্মদিন পালিত হয়। জন্মদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক জহৃরুল ইসলাম, আমজনতা বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি,সাংবাদিক ইউনিয়ন সিলেট এর দপ্তর ও প্রচার সম্পাদক শাহান আহমদ চৌধুরী, সাপ্তাহিক অনুসন্ধ্যান পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়ছল আহমদ সাগর, টুডেসিলেট টুয়েন্ট্রিফোর ডট কম এর সম্পাদক আক্তার হোসেন সায়মন, জনতার ডাক টুয়েন্ট্রিফোর ডট কম এর সম্পাদক মো: জসীম উদ্দিন, টুডেসিলেট টুয়েন্ট্রিফোর ডট কম এর উপসম্পাদক আমিন উদ্দিন,বার্তা সম্পাদক মৃনাল কান্তি বৈদ্য,সংবাদ কর্মী রিপন আহমদ,এজাজ আহমদ ও হোসেন আহমদ প্রমূখ।



