সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় সিগারেট-বিড়ি ও মদসহ আটক ১।


সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় সিগারেট-বিড়ি ও মদসহ আটক ১
সালমান এফ রহমান
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় সিগারেট, পাতার বিড়ি ও অফিসার চয়েজ মদসহ নবী উল্লাহ (৩০) নামে একজন কে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলার পীরের বাজার এলাকায় এসআই যীশু দত্ত, এএসআই হুমায়ুন কবীর ও এএসআই মশিউর’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসময় ৭ হাজার ৮শ’ পিস সিগারেট, ২৪ হাজার পিস পাতার বিড়ি ও ৩ বোতল অফিসার্স চয়েজ মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত নবী উল্লাহ (৩০) উপজেলার পীরের বাজার এলাকার টেকনাগুল গ্রামের আবুল কাশেমের ছেলে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।



