অপরাধস্বাস্থ্য

সিলেটের মৌলভীবাজারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজারে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

সে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চাঁদবাঘ গ্রামের আলকু মালিক ও রেখা বেগম দম্পতির সন্তান।

শনিবার (৩০ ডিসেম্বর ) দুপুর দেড়টার দিকে শহরের শাহ মোস্তফা সড়কের বেসরকারি প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

নবজাতকের মা রেখা বেগমের অভিযোগ,  ‘জন্মের পর তার সন্তান সুস্থই ছিল। শনিবার দুপুরে হাসপাতালের নার্স একাধারে দুটি ইনজেকশন পুশ করার ১০ মিনিটের মধ্যে তার ছেলে মারা যায়। ইনজেকশন দেওয়ার পরই শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। পরে হাসপাতাল থেকে  জানানো হয় সে মারা গেছে।’

এ ব্যাপারে ঐ হাসপাতালের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম জনি জানান, শিশুটি অসুস্থ অবস্থায় জন্মগ্রহন করে। তার বাবা বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। আমরা বারণ করেছি। অসুস্থ নবজাতককে তারা কোনও চিকিৎসা করাতেও রাজি হয়নি। পরে নবজাতকের অবস্থা খারাপ হলে আমরা চিকিৎসা দেই। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহম্মদ  বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে

Related Articles

Leave a Reply

Back to top button