সিলেটে চাঁদাবাজ রবি’র কারনে অতিষ্ট এক ব্যবসায়ী পরিবার

ডেস্ক রিপোর্ট : সিলেটে চাঁদাবাজ সন্ত্রাসী রবি ও তার সহযোগীদের কারনে অতিষ্ট এক ব্যবসায়ী পরিবার । লেখাপড়া ও ঘরসংসার করতে পারছেনা ওই পরিবারের ছেরে-মেয়েরা। চাঁদা না পেয়ে রবি এখন তাদের সর্বনাশে মেতে উঠেছে। অপহরন গনধর্ষণসহ রকমফের হুমকি দমকি দিচ্ছে পরিবারের সদস্যদের। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিলেট কোতােয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নগরীর কাজীটুলা মক্তবগলির ব্যবসায়ী জামাল মিয়া এ অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ মঙ্গলবার (১২জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে প্রকাশ, সিলেটের জৈন্তাপুর থানার আসামপাড়া গুচ্ছগ্রামের মিরাজ মিয়া ওরফে মিলনের পুত্র রবিউল আলম রবি। ছাত্র পরিচয়ে সিলেট নগরীর সাগরদিঘীরপারে তার বসবাস। সেখানে স্থানীয় বখাটেদের নিয়ে গড়ে তুলে একটি চাঁদাবাজ চক্র। রবিউল গত কয়েকদিন ধরে ব্যবসায়ী জামাল মিয়ার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে পরিবারের মেয়েদের ছবি কালেকশন করে ফটোশপে এডিটের মাধ্যমে অশ্লীল বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেবে । তাদের অপহরন করে গনধর্ষণ করাবে বলেও হুমকি দিচ্ছে। রবিউল গত ১৭ জুন থেকে শুরু করে একাধিকবার জামাল মিয়ার বাসায় গিযে চাঁদা দাবিসহ হুমকি ধমকি প্রদর্শকরে এবং তা এখনো ব্যাহত রেখেছে। সে শাসকদলের ক্যাডার এবং কেউ তাকে কিছু করতে পারবেনা বলে দম্ভ দেখিযে এসব অপকর্ম চালাচ্ছে বলে জামাল মিয়া অভিযোগে করেছেন। নিরূপায় হয়ে ব্যবসায়ী জামাল মিয়া রোববার সিলেট কোতোয়ালি মডেল থানায় রবিউল ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার এসআই সুমন কবির সাংবাদিকদের কাছে অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।



