অপরাধ

সিলেটে ছাত্রলীগ নেতা শিবলীর উপর হামলাকারী প্রধান আসামী অাটক

ইনসেটে অাটক ফয়জুল হক (৪০)
নন্দিত ডেস্ক : মদীনা মার্কেট ছাত্রলীগ কর্মি শিবলীর উপর হামলাকারীর প্রধান আসামী মুফতী ফয়জুল হক (৪০) কে সোমবার ভোর রাতে সুবিদবাজার এলাকা থেকে জালালাবাদ থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেন।

সে জকিগন্জ থানার বারোঠাকুর গ্রামের আহমাদুল হকের ছেলে ।বর্তমানে এয়ারর্পোট থানার সুবিদবাজার মিথালী ১০/১ বাসার বাসিন্দা ।
এ ব্যাপারে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ফয়জুল হক (৪০) অাটক করা হয়েছে বাকি অাসামীদের অাটক করা জন্য অভিযান চলছে।

জানা যায়, বুধবার (২৭জুন) রাত ৮ টায় মদীনা মার্কেট পার্শ্ববর্তী পনিটুলা এলাকায় ফ্রেন্ডস কর্ণারে মোবাইল চার্জ করতে প্রবেশ করেন এসময় সিএনজি অটোরিকশাযোগে ৫-৬ জন যুবক এসে তাকে এলোপাতারি কুপিয়ে চলে যায়।পরে আশেপাশে র লোকজন তাকে রক্তাক্ত অবস্তায় উদ্বার করে ওসমানি হাসপাতালে ভর্তি করেন।

ঘটনায় সিবলি নিজে বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন যার নং ৮/২৯ তারিখ ২৭/০৬/২০১৮

Related Articles

Leave a Reply

Back to top button