সিলেট জেলা
সিলেটে জাগরণী চক্রের প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন জেলা প্রশাষক


নাজমুল ইসলাম-
সিলেটের খাদিমনগর এফআইভিডিবি সেন্টারে শিখন প্রকল্পের সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় শেভরন কর্তৃক বাস্তবায়নে জাগরণী চক্র ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সিলেট জেলার জেলা প্রশাসন এম কাজী এমদাদুল ইসলাম।
২৩ফেব্রুয়ারি রবিবার এফআইভিডিবি খাদিমনগর সেন্টারে সিলেট সদর, শ্রীমঙ্গল উপজেলার শিক্ষকের ২য় শ্রেণির প্রশিক্ষণ উদ্বোধন ঘোষনার প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে একজন পড়ানোর নিয়মে শিখন কেন্দ্রের শিশুদের সূচনা ক্লাশ উপস্থাপন করে দেখান এবং শিখনের শিশুদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও উপদেশ প্রদান করেন।
এছাড়া উপস্থিত চিলেন শেভরন’র কমকর্তাগন ও সেভ দ্যা চিলড্রেনের প্রজেক্ট ম্যনেজার তাহমিনা খান ও প্রকল্প সমন্বয়কারী আব্দুর রব সহ প্রশিক্ষণার্থীগন।



