বিনোদনমিডিয়াসিলেট বিভাগ

সিলেটে বাংলাভিশন টেলিভিশনের যুগপদার্পণ উৎসব পালিত

84612নগরীতে বর্ণাঢ়্য র‌্যালির মাধমে বাংলাভিশন টেলিভিশনের যুগপদার্পণ উৎসব এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। র‌্যালিটি সোমবার দুপুরে সিলেটের ক্বিনব্রীজ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এসে সমাপ্ত হয়।

এরপর প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বাংলাভিশন টেলিভিশনের যুগপদার্পণ কেক কেটে আনুষ্ঠানিক সূচনা করেন।

উপস্থিত ছিলেন- ইমজা সভাপতি আল-আজাদ, সিলেট জেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক শাহ দিদার আলম নবেল, সাংবাদিক ইকরামুর কবীর ইকু,  সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সহ-সভাপতি মাসু আহমদ চৌধুরী, সাংবাদিক আব্দুর রশিদ রেনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুর ইসলাম সেলিম, জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, বাংলাভিশন নাটোর প্রতিনিধি কামরুল ইসলামও মাদারীপুর প্রতিনিধি ফরিদ আহমদ।

আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক আফতাব উদ্দিন শাহাব, উদ্দিন শিহাব, এটিএন নিউজ সিলেট প্রতিনিধি সজল ছত্রী, মামুন হাসান, দিগেন সিংহ, আব্দুল আহাদ, নাজমুল কবীর পাবেল, নওসাদ আহমদ, গোপাল বর্ধন, অনিল পাল,আনিস মাহমুদ,কামাল আহমদ,মিঠু দাস জয়সহ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Back to top button