সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের লক্ষে চুক্তি স্বাক্ষর


সিলেটে প্রথম বারের মতো চালু হচ্ছে ক্যান্সার রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের অধীনে পেডিয়াট্রিক হেমাটোলজি-অনকোলজি সেন্টার শিশু ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের লক্ষে প্রাথমিক পর্যায়ে ১০টি ব্যাড নিয়ে এ ক্যান্সার ইউনিট স্থাপন করা হবে। এ উপলক্ষে গতকাল রাতে হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ শাহ্ আব্দুল আহাদ এবং দুবাই আল জাস্মি গ্র“প এর চেয়ারম্যান ডাঃ আব্দুর রহমান জাস্মি এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুবাই আল জাসমি গ্র“প ক্যান্সার রোগীদের ডায়গনিষ্ট পরিক্ষা ঔষধ সহ সম্পূর্ন খরচ বহন করবে। হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সম্পূর্ন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। তাছাড়া ডাক্তার ও ক্যান্সার ইউনিট এর সাথে সম্পৃক্ত সবাইকে উন্নত ট্রেনিং এর ব্যবস্থা করবে দুবাই আল জাসমী গ্র“প। এসময় দুবাই আল জাসমী গ্র“প এর চেয়ারম্যান দুবাই সরকারী হাসপাতালের চীফ এক্সিকিউটিভ বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা: আবদাল রহমান জাসমী তার বক্তব্যে বলেন বাংলাদেশের অনেক গরীব শিশু ক্যান্সার রোগী ব্যায়বহুল চিকিৎসার অভাবে মৃত্যু বরন করেন। আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে জানি বিশ্বে শিশুদের ক্যান্সার প্রথম থেকে চিকিৎসার ফলে ৮০ভাগ শিশু সুস্ত হয়ে উঠে। তাই আমি চিন্তা করে বাংলাদেশের গরীব রোগীদের ব্যায়বহুল চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি এ জন্য সহযোগীতায় হলি সিলেট হোল্ডিং লিমিটেড এগিয়ে আসায় ধন্যবাদ জানান। তিনি বলেন হলি সিলেট হোল্ডিং লিঃ কর্তৃপÿকে শিশুদের বøাডক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের লÿ্যে তাকে সর্বাতœক সহযোগিতা করবেন।
হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ শাহ্ আব্দুল আহাদ বলেন দুবাই আল জাসমী গ্র“প এর ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এত ব্যায়বহুল চিকিৎসা জেনেও যে মহৎ উদ্যোগ গ্রহন করেছেন তার জন্য তিনি থাকে ধন্যবাদ জানান । সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল করিম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিঃ জেনাঃ (অব) ডাঃ মোঃ তোজাম্মেল হক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এম.এ.মতিন, অধ্যাপক ডাঃ মোঃ আজির উদ্দিন আহমদ সহ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ অধ্যাপক এবং চিকিৎসকবৃন্দ।
উলেøখ্য, ব্লাডক্যান্সারে আক্রান্ত শিশুরা উক্ত চিকিৎসাকেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন এবং এ সংক্রান্ত সকল চিকিৎসাসেবা দুবাই এ অবস্থিত হেমাটোলজি অনকোলজি বিভাগ এর অধীনে আল জাস্মি গ্রæপ এর চেয়ারম্যান ডাঃ আব্দাল রহমান জাস্মি’র তত্ত¡াবধানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত হবে।



