সিলেট জেলাস্বাস্থ্য
প্রধান সম্পাদক Send an email
সিলেট করোনায় আক্রান্ত আরও ৩৬ জন , মোট ৮৮৩
0 Less than a minute

জনতারডাক :: সিলেট জেলায় কোভিড-১৯ আক্রান্তের মোট সংখ্যা ৯ শ’ ছুঁতে চলেছে। রবিবার (৭ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় কোভিড-১৯ রোগে শনাক্ত হয়েছেন আরো ৩৬ জন। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
রবিবার রাত দশটায় ওসমানীর ল্যাব সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট জেলা করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৮৮৩ জন।
জানা গেছে, রবিবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩৬ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জের ১১, বিয়ানীবাজারের ৪ ও ওসমানীনগরের ১ জন রয়েছেন।
আজ রবিবার এই সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৬ জনে। এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৮৮৩ জন।
0 Less than a minute



