সিলেট করোনা সন্দেহজনক হাসপাতালে আরও একজনের মৃত্যু

জনতারডাক :: সিলেটে ড. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা সন্দেহজনক এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি হবিগঞ্জের সদর উপজেলায়। তিনি আজ শনিবার (২৫ এপ্রিল) ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তথ্যটি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
শনিবার বেলা ২টায় জানান, মৃত ব্যক্তির বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামে। তার লাশ হবিগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাবে এবং সংক্রমণ বিধি অনুযায়ী তার দাফন সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির শরীরে করোনার কিছু উপসর্গ ছিলো। তার শরীরে নমুণা সংগ্রহ করে ওসমানীর ল্যাবে পাঠানো হয়েছে। আগামীকাল (রবিবার) বলা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এ বিষয়ে বলেন- গত ২১ এপ্রিল শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ফেরদৌস আহমেদ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। এ সময় চিকিৎসকরা তাকে সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার ভোররাতে তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তি ৪ সন্তানের জনক ছিলেন এবং তিনি সিএনজি অটোরিকশা চালক ছিলেন।
তিনি বলেন- ইতোমধ্যে নিহত ব্যক্তির পরিবার ও তার চাচার পরিবারকে লকডাউনে রাখা হয়েছে



