রাজনীতিসারাদেশসিলেট জেলা

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিনিধি সভা সম্পন্ন

সিলেট :: কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও সিলেট বিভাগের দায়ীত্ব প্রাপ্ত শহীদ উল্লাহ তালুকদার বলেছেন, দেশের জনগণ আজ কঠিন সময় পার করছে। বেগম খালেদা জিয়া, ও তারেক রহমানসহ জাতীয়তাবাদী শক্তিকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ভোটের অধিকার হরণ করা হয়েছে। অনিরাপদ হয়ে গেছে প্রিয় মাতৃভূমি। তাই দেশের গনতন্ত্রকে ফিরিয়ে আনতে দেশব্যাপী যুবদলকে তৃনমুল থেকে শক্তিশালী করা হচ্ছে।

শুক্রবার বেলা ২টায় একটি অভিজাত হোটেলে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনছার উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ।

এসময় বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদল এর সিনিয়র সদস্য এড, মোমিনুল ইসলাম মোমিন, কোম্পানীগঞ্জের দায়িত্ব প্রাপ্ত সাহেদ আহমদ চমন ময়নুল ইসলাম মঞ্জু, কবির উদ্দিন, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েছ আহমদ, অলি উর রহমান, ফখরুল ইসলাম রুমেল, কোম্পানীগঞ্জের দায়ীত্ব প্রাপ্ত জুনেদ আহমদ, মাহফুজ চৌধুরী, জি এম বাপ্পি ,আলী আহমদ আলম, মকসুদল করিম নুহেল, কোম্পানীগঞ্জের দায়িত্ব প্রাপ্ত মতিউর রহমান আফজল ও মাসুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক নুরুল মুক্তাকীম বাদশা, যুগ্ম সম্পাদক খোকন রঞ্জন দে, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হুসেন দুদু, যুগ্ম সম্পাদক উসমান খান, বাবুল আহমদ, গিয়াস উদ্দিন,সুলেমান তালুকদার, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, মুস্তাকিম ফরহাদ, রাইসুল ইসলাম রাজন, ইমরান আহমদ, আশরাফ উদ্দিন শামসুদ্দিন আবু বক্কর, আজিজুল হক,কালাম উদ্দিন, হাসনু মিয়া, আলা উদ্দিন, হযরত আলী, মাসুদ রানা,মারুফ উদ্দিন, আবু আল হেলাল, সেলিম আহমদ প্রমুখ

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button