জাতীয়পরিবারফিচারমিডিয়ারাজনীতিসারাদেশসিলেট বিভাগস্পেশালস্বাস্থ্য

সিলেট ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

জনতার ডাক: সিলেট, বুধবার, ০৪ মে ২০১৬ :: ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরুদ্দিন আহমদ পিন্টুর ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট ছাত্রদল। বুধবার বাদ আসর নগরীর ফাজিলচিশত জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে বিএনপি ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে নাসিরুদ্দিন পিন্টুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেন- সিলেট মহানগর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম সিলেট’র আহ্বায়ক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সভাপতি কাজী মেরাজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ খান, ৮নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আবির হাসান মুহিন, ছাত্রদল নেতা খন্দকার মনিরুজ্জামান মনির, আমিনুল ইসলাম আমিন, জুবেদ আহমদ আমিরী, গোলজার আহমদ, সৈয়দ হারুনুর রশীদ হারুন, শেখ সাকিব, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস.এম সেফুল, জাহেদ আহমদ, আব্দুল বাছিত, সায়েম আহমদ, রাহাত আহমদ টিপু, নাহিয়ান আহমদ রিপন, নাবিল রাজা চৌধুরী, সাধন, স¤্রাট হোসেন, রনি আহমদ, জাহেদ আহমদ (২), জালাল আহমদ ও জিসান আহমদ প্রমুখ। 3

Related Articles

Leave a Reply

Back to top button