রাজনীতিসারাদেশসিলেট বিভাগ

সিলেট সিটি কাউন্সিলর দিবা রাণীকে বরখাস্ত আদেশ স্থগিত

সিলেট, বুধবার, ১৬ মার্চ ২০১৬ :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর দিবা রাণী দে’র বরখাস্ত আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। বাংলাদেশ সুপ্রীমকোটের হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথ ৭ মার্চের এক আদেশে মন্ত্রনালয়ের বরখাস্ত আদেশ স্থগিত করেন। পাশপাশি সে আদেশ কেন বে-আইনি ও অবৈধ হবে না চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারির প্রতি রুল নীশি জারি করেছেন।

উল্লেখ্য, কাউন্সিলর দিবা রাণী দে’ বাবলীর বিরুদ্ধে তিনটি ফৌজদারী মামলায় স¤প্রতি আদালতে চার্জশিট গৃহীত হয়। ফলে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সালের ৬০নং আইন) এর ১২ নং ধারার (১) উপধারা প্রদত্ত ক্ষমতাবলে তাকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু পরে দিবা রাণী দে’র আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের ওই আদেশ স্থগিত হয়ে যাওয়ায় তার কাউন্সিলর পদ বহাল থাকে।

দিবা রানী দে বাবলীর পক্ষে রিট মামলা পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী দিদার আলম কল্লোল এডভোকেট। rrr

Related Articles

Leave a Reply

Back to top button