সিলেট জেলা

সিসিকের ৯২৫ কোটি ৪ লক্ষ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা

সিসিকের ৯২৫ কোটি ৪ লক্ষ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক  :৯২৫ কোটি ৪ লক্ষ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে সিলেট সিটি কর্পোরেশন।বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত কনভেনশন হলে সিসিক আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন মেয়র আরিফুল হক চৌধুরী।বিদায়ী মেয়র বলেন, নগরবাসীর অধিকতর সুযোগ সুবিধা ও সেবা প্রদান নিশ্চিতে স্থানীয় সরকার নির্দেশিত অভিন্ন বাজেট ফরমের আলোকে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।মেয়র বলেন, মহানগরবাসীর উন্নয়নে আমি আপোষহীনভাবে কাজ করেছি। কোন রক্তচক্ষুকে গ্রাহ্য করিনি।তিনি বলেন, এখন আমার বিদায়ের বেলা। আপনাদের ভালবাসাই আমার চলার পথের পাথেয়।

মেয়র আরিফ বলেন,পিছিয়ে পড়া সিলেটের উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করেছি। তিনি বলেন, মেয়র না থাকলেও নগরবাসীর ৠণ শোধ করার তাগিদে সিলেটের সকল ন্যায়সঙ্গত আন্দোলন ও কল্যাণমুলক কাজে সবসময় নগরবাসীর পাশে থাকব।

সংবাদ সম্মেলনে প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার (দেশী ও বিদেশী) সাংবাদিকবৃন্দ,সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button