অপরাধসারাদেশস্পেশাল

সৎ মায়ের নির্যাতনে ৪ বছরের এক শিশুর মৃত্যুর

জনতার ডাক ডেস্ক :: পিরোজপুরের মঠবাড়িয়ায় বাবা ও সৎ মায়ের নির্যাতনে হামজালা নামের ৪ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতালের সামনে ছেলের লাশ ফেলে পালিয়ে গেছেন বাবা ও সৎ মা।
শিশুটির বাবা স্টিল মিস্ত্রি জুয়েল পৌর শহরের ৩নং ওয়ার্ডের স্লুইস গেট এলাকার ইউসুব মোল্লার ছেলে।
জানা গেছে, শিশু হামজালার মা-বাবার বিচ্ছেদ হওয়ার পর সে নানির কাছে ছিল। গত বুধবার (১৪ এপ্রিল) তাকে বেড়াতে নিয়ে যান সৎ মা মরিয়ম। পরে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে।
আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে প্রেরণ করেন। শিশুটির বাবা ও সৎ মা বরিশালে না নিয়ে গোপনে হাসপাতাল সড়কের মা ও শিশু ক্লিনিকে তাকে ভর্তি করেন। ক্লিনিকেও শিশুটির অবস্থার অবনতি ঘটলে পরে সেখান থেকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে শিশু হামজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে শিশুটির লাশ গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অ্যাম্বুলেন্সে ফেলে রেখে পালিয়ে যান পাষণ্ড বাবা ও সৎ মা। সংবাদ পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করেছে।
মঠবাড়িযা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার (১৬ এপ্রিল) সকালে মর্গে পাঠানো হয়েছে। শিশুটির বাবা ও সৎ মা পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button