৩৭ সদস্য বিশিষ্ট গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা


নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে সিলেট জেলা ছাত্রলীগ। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীর যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৩৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হলেন- শাহজাহান সিদ্দিকী সাবুল ও সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফ জামিল লায়েক।
এই কমিটিতে সহসভাপতি হলেন, গোলাম রব্বানী সুমন, মোশারফ হোসেন মাসুম, মাসুক আহমদ, ফয়েজ উদ্দিন, মাসুদ হেলাল মেহেদী, রুবেল আহমদ, জুনেদ আহমদ, দেলোয়ার হোসেন, লুৎফুর রহমান, আল আমিন, আব্দুর রহিম, মো. আব্দুল্লাহ, মারুফ আহদ, শামিম আহমদ। যুগ্ম সাধারন সম্পাদক হলেন আব্দুর রব, হোসাইন মোহাম্মদ মুয়াবিয়া, সুহেল আহমদ, মো. মেহেদী হাসান, মিসবাহ উদ্দিন, সুফিয়ান আহমদ, মুজাম্মিল হক, সাংগঠনিক সম্পাদক হলেন, আশরাফুল আমিন, মনসুর রহমান, জুয়েল আহমদ জুয়েল, ফয়সল আহমদ জুয়েল, ফখরুল ইসলাম, আতিকুর রহমান, তারেক রহমান মঞ্জুর, তথ্য ও গবেষণা সম্পাদক অদুদ আহমদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জুবের আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদ হাসান পাপন, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান, সমাজসেবা সম্পাদক রুবেল আহমদ, ছাত্রী বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা মৌসুমী, সহ ছাত্রী বিষয়ক সম্পাদক অসীম চন্দ্র দাস।
এদিকে সদ্য কমিটিতে আসা সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক জানিয়েছেন, কমিটি ঘোষণা হওয়ার সাথে সাথে তার ব্যবহৃত ফেইসবুক আইডিকে হেক করা হয়েছে। ফলে তার ব্যক্তিগত আইডি দিয়ে বিভ্রান্তিমূলক বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে। এমতাবস্থা তিনি ওই ফেইসবুক আইডি দিয়ে প্রকাশিত তথ্য পেয়ে বিভ্রান্তি না হওয়ার জন্য সকলের প্রতি তিনি অনুরোধ জানান।



