অপরাধআইনসিলেট জেলাসিলেট বিভাগ
জৈন্তাপুরে ৬০ বোতল মদসহ ১টি সিএনজি আটক
জৈন্তাপুরে ৬০ বোতল মদসহ ১টি সিএনজি আটক


জৈন্তাপুরে ৬০ বোতল মদসহ ১টি সিএনজি আটক
জৈন্তাপুর প্রতিনিধিঃ অপরাধ দমন ও জৈন্তাপুরের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তাছাড়া মাদকের প্রসাার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণের ধারাবাহিকতায় ২৩ জুন এসআই (নিঃ) রসুল আহমেদ, এএসআই (নিঃ)সুমন মিয়া সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানাধীন ৪ নং দরবস্ত ইউনিয়ন এর কুয়েত জামে মসজিদ’র সাম্মুখ থেকে সকাল ৬ ঘটিকায় ১টি সিএনজি গাড়ি থেকে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধারপূর্বক জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায় পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জৈন্তাপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।



