জাতীয়শিক্ষাসারাদেশসাহিত্যসিলেট বিভাগ

ড: জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ওসমানী স্মৃতি পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 

জনতার  ডাক:  ররশহীদ মুক্তিযুদ্ধার সন্তান, জনপ্রিয় কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার বেলা ২ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ওসমানী স্মৃতি পরিষদ’র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান লায়েকের সভাপতিত্বে প্রতিবাদ সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ফরহাদ আহমদ রিপন, দপ্তর সম্পাদক কিরন দেবনাথ।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন সিকদার, উপ-দপ্তর সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, মোঃ সাদিকুর রহমান সোহেল জনতার ডাক, নির্বাহী সম্পাদক ,  শিক্ষা বিষয়ক সম্পাদক সনেট রায়, প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক তুষার সরকার, প্রজন্ম ৭১ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক রেজাউল করিম রানা, জালাল উদ্দিন, মো: ফরহাদ আহমদ (সায়েম), ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা যুগ্ম আহবায়ক মুকিত রহমান, সদস্য এস এম সাইফুল ইসলাম তালুকদার, আহমদ রুবেল, সেলিম আহমদ, দীলিপ চন্দ্র, নাজমুল ইসলাম, যোবের খান জনি, সাধান চন্দ্র, সিয়াম, মো: জামিল, সাদেকুর রহমান, তারেক চৌধুরী, রুবেল রায়, সজিব আহমদ, মুন্না আহমদ, সাদিক মিয়া প্রমুখ।
বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে শিক্ষক, লেখক, সাহিত্যক, বুদ্ধিজীবীদের ওপর হামলা আজ নতুন নয়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাকে মেধাশূন্য করার যে পাঁয়তারা শুরু হয়েছিল তা আজো বিদ্যমান। এরই ধারাবাহিকতায় আজ জাফর ইকবালের ওপর হামলা হয়েছে। এখনই ষড়যন্ত্রকারীদের টুঁটি চেপে ধরতে না পারলে তারা তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাবে।
বক্তারা আরো বলেন, জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবালের ওপর হামলা মানে গোটা জাতির ওপর হামলা। দেশের সমস্ত অসম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক লোকদের ওপর হামলা করা। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দা

Related Articles

Leave a Reply

Back to top button