
জনতার ডাক : যশোর পুলিশ লাইন্স মাঠে আগামীকাল ৩১ মার্চ ২০২১ খ্রিঃ যশোর সদর পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।
নির্বাচনী ব্রিফিং এ সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), যশোর।
এ সময় তিনি পৌরসভা সাধারণ নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে সবাইকে সতর্ক থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
ভোট কেন্দ্র সহ নির্বাচনী এলাকায় যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রত্যেক ওয়ার্ডে ১ জন করে সিনিয়র অফিসার মোতায়েনকৃত অফিসার ফোর্সের ডিউটি তদারকি সহ আইনশৃঙ্খলা রক্ষার সার্বিক দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী দায়িত্ব পালনে কোন প্রকার অবহেলা ও গাফিলতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, দায়িত্ব পালনের সময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়।
ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও বহি: ইউনিট হতে আগত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্ধ।




