সিলেট জেলা

সিলেট চেম্বারের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নব নির্বাচিত কমিটিকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর জেলরোডস্থ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির হলরুমে নবনির্বাচিত সভাপতি তাহমিন আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ-সভাপতি মো: আতিক হোসেন, পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি আবু তাহের মো: শোয়েব, নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করেন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মঞ্জু গোপাল সাগর, অর্থ সম্পাদক জয় দেব চক্রবর্তী, কার্যকরি সদস্য সুহেল আহমদ, মো: কামাল উদ্দিন, মনিরুল হক, আব্দুল আহাদ, সিলেট জেলা ইট প্রস্তুত মালিক গ্রুপের সহ-সভাপতি হাজী মো: আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, অর্থ সম্পাদক মো: আমির আলী, কার্যকরি সদস্য মুন্সি আমিনুল ইসলাম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো: শফিকুর রহমান, মাজহারুল এন্ড এসোসিয়েটস এর স্বাত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম, সিলেট ঠিকাদার ব্যবসায়ী মালিক গ্রুপের সভাপতি মো: মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ চৌধুরী, পরিচালক মো: কবির উদ্দিন চৌধুরী, সঞ্জয় কুমার দেব, নুরুল ইসলাম নুর, সাহেদ আহমদ, আনিসুর রহমান আনিস, কালিঘাট কাঁচামাল আড়ৎদার সমিতির সভাপতি শরিফ হোসেন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button