সিলেট জেলা

সিলেটের শতকোটি টাকার বেওয়ারিশ হাসপাতালের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

সিলেটের শতকোটি টাকার বেওয়ারিশ হাসপাতালের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

সিলেটের শতকোটি টাকার বেওয়ারিশ হাসপাতালের দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

জনতার ডাক : সিলেট নগরীর চৌহাট্টায় প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট সেই হাসপাতালের নির্মাণকাজ শেষ হলেও এটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারছে না গণপূর্ত বিভাগ, যার ফলে হাসপাতালটি ‘বেওয়ারিশ’ হয়ে আছে।

কোন অধিদপ্তর বা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেউই এর দায়িত্ব নিতে রাজি না হওয়ায় এটি একটি অব্যবহৃত ভবন হিসেবে পড়ে আছে। প্রায় শতকোটি টাকার একটি আধুনিক হাসপাতাল থাকা সত্ত্বেও সাধারণ মানুষ এর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সিলেটবাসী। সরকারি অর্থ অপচয় হচ্ছে, কারণ ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তবে আশ্চর্যের বিষয় হলো, হাসপাতাল কমপ্লেক্স বুঝিয়ে দেওয়ার মতো কর্তৃপক্ষ পাচ্ছে না গণপূর্ত বিভাগ। বার বার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও এখনোও কোনো সিদ্ধান্ত আসেনি তবে হাসপাতালের দায়িত্ব হস্তান্তরসহ অন্যান্য বিষয় নিয়ে মন্ত্রণালয় থেকে ৮ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, নবনির্মিত এই হাসপাতালের পরিচালনা নিয়ে দীর্ঘদিন থেকে নানা জটিলতা চলছে। গত সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি দেওয়া হয়েছে। নবনির্মিত এই হাসপাতাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন অফিস না-কি অন্য কোনো প্রতিষ্ঠান, আসলে কে পরিচালনা করবে তা এখনোও নির্ধারণ করা হয় নি। জনবল নিয়োগ বা লজিস্টিক সাপোর্ট কোথা থেকে আসবে, কে তদারকি করবে?

তবে আজ সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘আগামী এক-দুই মাসের মধ্যে জটিলতা কাটিয়ে সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম চালু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button