অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পুরুষ মহিলা সহ ৩ জন গ্রেফতার

জনতার ডাক ::দক্ষিণ সুরমা থানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম এর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী পয়েন্টে উপস্থিত হইয়া ১। সুমন মিয়া (২৬), পিতা-আবু সাইফ, সাং-ঢাকা দক্ষিণ, থানা-গোলাপগঞ্জ , জেলা-সিলেট, এ/পি-কদমতলী, শাহী বক্স এর কলোনী, থানা-দক্ষিণ সুরমা জেলা-সিলেট, ২। সাহাদুল ইসলাম রিপন (২৯), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-গাবুরগাঁও, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, এ/পি ফেরীঘাট, হায়দার এর কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। হাসনা বেগম (২৫), স্বামী-সুমন মিয়া, সাং-চৌধুরীবাজার, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, এ/পি ৩য় তলা মসজিদ সংলগ্ন আনোয়ার এর কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদেরকে আটক করিয়া তাহাদেরকে জিজ্ঞাসাবাদ করিলে, উপস্থিত লোকজনদের সম্মুখে জানায় যে, আসামী হাসনা বেগম বেশ্যাবৃত্তি কাজের জন্য এবং আসামী সুমন মিয়া ও আসামী সাহাদুল ইসলাম তাহাকে সহায়তা করার জন্য উক্ত স্থানে অবস্থান করিতেছিল। জিজ্ঞাসাবাদে ১নং ও ৩নং আসামী কথিত স্বামী-স্ত্রী পরিচয় দিলেও তাহাদের সম্পর্ক সন্দেহজনক। আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।



