অপরাধআইনসিলেট জেলা

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে অপহরণকৃত ভিকটিম উদ্ধার গ্রেফতার ১

জনতার ডাক ::দক্ষিণ সুরমা থানায় জনৈক মিনারা খাতুন (৩৫), স্বামী-মো: সাবাজ মিয়া, সাং-হরিপুর, ৮নং খাগাউড়া ইউপি, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-খোজারখলা, তারেক মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট তাহার স্বামী সহ থানায় হাজির হইয়া লিখিত ভাবে জানান যে, গত ১৬/০১/২০২১খ্রি: তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় আসামী ১। মো: এমরান মিয়া (২২), পিতা-মো: আইয়ুব আলী, সাং- সাং-হরিপুর, ৮নং খাগাউড়া ইউপি, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, বর্তমানে-কদমতলী, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিছনে, থানা-দক্ষিণ সুরমা, জেলা- সিলেট বাদীনির মেয়ে ভিকটিম পারভীন আক্তার (১৩) কে একা পাইয়া তাহার ভাড়াটিয়া বাসা হইতে ফুসলাইয়া জোরপূর্বক অপহরণ করিয়া অজ্ঞাতস্থানে নিয়া যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৮, তারিখ-১১/০২/২০২১ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭ রুজু করা হয়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১২/০২/২০২১খ্রি: তারিখ সকাল অনুমান ০৮.২০ ঘটিকার সময় কদমতলী এলাকা হইতে অপহরণকৃত ভিকটিম পারভীন আক্তার (১৩) কে উদ্ধার ও অত্র মামলার এজাহার নামীয় পলাতক আসামী মো: এমরান মিয়া (২২) কে গ্রেফতার করা হয়। আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে অদ্য ১২/০২/২০২১খ্রি: তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button