সিলেট বিভাগস্বাস্থ্য

আল-ইছলাহ সামাজিক সংস্থার উদ্যেগে ফ্রি চক্ষু শিবির সম্পন্ন

 

সিলেট :: সিলেট শহরতলীর বালুচরে আল-ইছলাহ সামাজিক সংস্থার উদ্যেগে ফ্রি চক্ষু শিবির সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত  নারী-পুরুষকে এ সেবা প্রদান করা হয়।

এসময় রোগীদের চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা করে চশমাও প্রদান করা হয়। ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগীতায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দিয়ে রোগীদের সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

চক্ষু সেবা কার্যক্রম অনুষ্ঠানে আল-ইছলাহ সামাজিক সংস্থার কার্যকারী কমিটির সভাপতি মুহিবুর রহমানের পরিচালনায় ও উপদেষ্টা আব্দুল মোছাব্বিরের সভাপতিত্ব অনুষ্টানে বক্ত্যব রাখেন- অ্যাডভোকেট আব্দুর রহমান সেলিম, মাজহারুল হক চৌধুরী, আল মামুন খাঁন, সিরাজুল ইসলাম, রাজা মিয়া মেম্বার, গিয়াস আহমদ মেম্বার, নুনু মিয়া, লায়েক আহমদ, আব্দুল মালেক সুমন।

এছাড়াও ভার্ড এর পক্ষ থেকে চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন-ভার্ড’র মেডিকেল অফিসার  ডা. রবিউল আলম, সহকারী পরিচালক নাছরিন বান, হসপিটাল ম্যানেজার মহিউদ্দিন, মোজাম্মেল হোসেন ও নিকুঞ্জ চন্দ। অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

 

Related Articles

Leave a Reply

Back to top button