সিলেট জেলাসিলেট বিভাগ

জৈন্তাপুরে ভাইরাল হওয়া ভিডিও তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জৈন্তাপুরে ভাইরাল হওয়া ভিডিও তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

জৈন্তাপুরে ভাইরাল হওয়া ভিডিও তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন
ˆ

জন্তাপুর প্রতিনিধিঃসিলেটের ˆজন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজ আলী কে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে| ঘটনার সত্যতা প্রমানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন|
ভাইরাল হওয়া কয়েক সেকেন্ড’র ভিডিওতে মাদক সেবন করতে দেখা দুই ব্যাক্তির মধ্যে ইন্তাজ আলীকেও দেখা যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে| ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় এবং অনেকেই বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান| তবে ভিডিওটির সত্যতা এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি| স্থানীয় সূত্রে জানা যায়, সারীঘাট ডুপি গ্রামের ফয়জুল ইসলামের নামে ব্যবহৃত একটি ফেসবুক আইডি থেকে প্রথমে ভিডিওটি প্রচার করা হয়| এরপর তা দ্রুত ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে দেখা দেয় মিশ্রপ্রতিক্রিয়া| সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট, বিতর্কিত ভিডিও শেয়ার এবং বিরুপ মন্তব্যের বিষয়ে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলীর সাথে আলাপকালে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে আমার মত দেখা গেলেও ঐ ব্যাক্তি আমি নয়| আমাকে ফাসানোর জন্য, আমার মানহানি করতে প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওটা সাজানো হয়েছে| ভিডিও পোস্টকারী ব্যাক্তির সাথে সালিশ সংক্রান্ত বিষয়ে শত্রুতার জের হতে পারে বলেও তিনি ধারনা করেন| এদিকে সাধারণ মানুষের দাবীর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ভিডিওতে চেয়ারম্যান ইন্তাজ আলীর সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য সিলেটের জেলা প্রশাসকের নির্দেশনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন| এব্যাপারে ˆজন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক মহোদয়ের আদেশক্রমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে| তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আর কিছু বলা যাচ্ছে না|

 

Related Articles

Leave a Reply

Back to top button