শিক্ষাসাহিত্যসিলেট বিভাগ

এইচএসসির ফল প্রকাশ : সিলেটে ফলাফল বিপর্যয়

জনতার ডাক:সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের উচ্চ মাধ্যামিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৬৮.৫৯। যা গত ৫ বছরের পাশের হারের তুলনায় কম। পাশের হারের সাথে সাথে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ-৫ পেয়েছে ১হাজার ৩৩০ জন শিক্ষার্থী, যেখানে গত বছর ১ হাজার ৩৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো। কমেছে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যাও। গতকাল বৃহস্পতিবার সকালে বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়াম্যান কামাল আহমদ চৌধুরী আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।  এ বছর সিলেট শিক্ষা বোর্ড থেকে মোট ৬৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩ হাজার ৮৭০জন। এদের মধ্যে ছেলে ২০হাজার ৭৭৯ ও মেয়ে শিক্ষার্থী ২৩ হাজার ৯১ জন। সিলেট শিক্ষা বোর্ডে ২০১২ সালে পাসের হার ছিল ৮৫.৩৭। ওই বছর ৩৭ হাজার ৩৭২ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ হাজার ৯০৩ জন শিক্ষার্থী পাস করে। জিপিএ-৫ পায় ২ হাজার ৬৫ জন। ২০১৩ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৯.১৩। সে বছর ৪২ হাজার ৯৮০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করে ৩৪ হাজার ৯ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৫৩৫ জন। সিলেট শিক্ষা বোর্ডে ২০১৪ সালে পাসের হার ছিল ৭৯.১৬। ওই বছর ৫৭ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী মধ্যে পাস করে ৪৫ হাজার ৫৬৮ জন। জিপিএ-৫ পায় ২ হাজার ৭০ জন শিক্ষার্থী। গত বছর তথা ২০১৫ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৪.৫৭। সে বছর ৫৭ হাজার ৭০২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করে ৪৩ হাজার ২৮ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩৫৬ জন।
এই ফলাফলে দেখা যাচ্ছে, গত পাঁচ বছরের মধ্যে সিলেট শিক্ষা বোর্ডে এবারই পাসের হার সর্বনিম্ন। এছাড়া জিপিএ-৫ এর সংখ্যাও গত পাঁচ বছরে সর্বনিম্ন হয়েছে এবার। পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে নতুন যুক্ত ৬টি সৃজনশীল বিষয় এবং ইংরেজি ও আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের ব্যর্থতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। সিলেট বিভাগের চার জেলার মধ্যে ৭৩দশমিক ৩০ শতাংশ পাসের হার নিয়ে সিলেট জেলা প্রথম এবং ৬০ দশমিক ৬২ শতাংশ পাসের হার নিয়ে মৌলভীবাজার জেলা সবশেষ স্থানে রয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, সিলেট মহানগর এলাকাসহ জেলা থেকে এবারের এসএসসি পরীক্ষায় ২৬হাজার ৩৯৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৯হাজার ৩৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৭ জন। এদের মধ্যে ছেলে ৬৭৫জন ও মেয়ে শিক্ষার্থী ৪০২জন।
দ্বিতীয় স্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা। এ জেলা থেকে ১১হাজার ১৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭হাজার ৭১৭ জন। জেলায় পাসের হার ৬৯ দশমিক ২০। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। এদের মধ্যে ছেলে ১৮জন ও মেয়ে শিক্ষার্থী ২২জন। পাসের হার ৬৭ দশমিক ২০ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। এ জেলা থেকে ১২হাজার ৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮হাজার ১০৯ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন। এদের মধ্যে ছেলে ২০জন ও মেয়ে শিক্ষার্থী ৫৯জন। ৬০ দশমিক ৬২ পাসের হার নিয়ে সবশেষে অবস্থান করছে মৌলভীবাজার জেলা। এ জেলার ১৪হাজার ৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮হাজার ৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩৪জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৮১জন ও মেয়ে শিক্ষার্থী ৫৩জন।
সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সৃজনশীল বিষয়গুলোতে শিক্ষার্থীরা ভালো করতে পারেনি। বিশেষ করে ইংরেজি ও আইসিটি বিষয়ে ভালো করতে না পারায় ফলাফল পিছিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button