বিনোদন

কঙ্গনাকে খুনের হুমকি

আবারও চর্চায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নেটমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে হামেশাই চর্চায় থাকেন তিনি। তারই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টোরি শেয়ার করেন। যার জেরে দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দার সিং সির্সা ও শিখ সম্প্রদায়ের কয়েকজন সদস্য তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

এবার সেই পোস্টের কারণে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন কঙ্গনা। অভিনেত্রী বলেছেন, ‘আমি প্রতিনিয়ত বিঘ্নকারী শক্তির কাছ থেকে হুমকি পাচ্ছি। বাথিন্ডার এক ভাই প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিয়েছেন। এই ধরনের হুমকিতে আমি ভয় পাই না। যারা দেশ ও সন্ত্রাসী শক্তির হয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে কথা বলি এবং সবসময় বলব।’

ওই ঘটনায় অভিনেত্রী নিজেও থানায় একটি এফআইআর দায়ের করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি গুরু নানকের জন্মদিনে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি রুষ্ট হন কঙ্গনা। তারপর সোজাসুজি আঘাত করেন কৃষক সম্প্রদায়কে। কৃষকদের প্রতিবাদকে ‘খালিস্তানি আন্দোলন’ আখ্যা দেন তিনি।

এর পরই ২৯৫এ ধারায় কঙ্গনার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তার তদন্তও চলছে। তবে, এসব নিয়ে একেবারেই চিন্তিত নন ‘কুইন’ অভিনেত্রী। বিজেপি ঘনিষ্ঠ কঙ্গনার মতে, তিনি অপ্রিয় সত্য বলেন! তাই সবাই তার নামে অভিযোগ করে সত্যিটা চাপা দেওয়ার জন্য।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button