খেলাবিনোদনসিলেট জেলা

টানটান উত্তেজনায় খেলার ১১ মিনিটের মাথায় গোল দিয়েই ইবনে সিনা রিকাবিবাজার ল্যাবরেটরী বিভাগ আনন্দ উল্লাসে মেতে ওঠেন !

টানটান উত্তেজনায় খেলার ১১ মিনিটের মাথায় গোল দিয়েই ইবনে সিনা রিকাবিবাজার ল্যাবরেটরী বিভাগ আনন্দ উল্লাসে মেতে ওঠেন !

টানটান উত্তেজনায় খেলার ১১ মিনিটের মাথায় গোল দিয়েই ইবনে সিনা রিকাবিবাজার ল্যাবরেটরী বিভাগ আনন্দ উল্লাসে মেতে ওঠেন !

মোঃ জসিম উদদীন : ইবনে সিনা হাসপাতাল সিলেট সোবহানিঘাট ল্যাবরেটরী বনাম ইবনে সিনা ডায়গনষ্টিক এন্ড কনসালটেন্স সেন্টার রিকাবিবাজার  ল্যাবরেটরী  বিভাগের উদ্যোগে সম্মিলিতভাবে এক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়। শুক্রবার রাত ৮.০০ টায় সিরামপুর এবালন  খেলার মাঠে  অনুষ্ঠিত হয়। ইবনেসিনা সোবহানিঘাট বনাম রিকাবিবাজার  ল্যাবরেটরী বিভাগের সবাই খেলায় অংশগ্রহণ করে।

খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে ইবনেসিনা সোবহানিঘাট  ল্যাবরেটরী বিভাগের পক্ষে সম্মানিত ল্যাব ইনচার্জ সুমন সরকার সোবানিঘাট  এবং   ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্স সেন্টার এর ল্যাবরেটরী বিভাগের পক্ষে সায়েন্টিফিক অফিসার ওমর ফারুক প্রতিনিধিত্ত করেন। উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন রিকাবিবাজার এর ল্যাব ইনচার্জ আবুসালেক ও বায়োকেমিস্ট(সোবানিঘাট) মোসাদ্দেক আহম্মেদ চৌধুরি আমাদের সবাইকে আনন্দ এবং উৎসাহিত সাথে বলেন যদিও আমরা আজ দুইটি ভাগে বিভক্ত হয়েছি কিন্তু আমরা একই প্রতিষ্ঠানের  তাই আমরা সুন্দরভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে খেলা উপহার দিব।

মোট ৬০.০০ মিনিট  খেলা হয়,  হাফটাইমের আগে ১১ মিনিটের মাথায়  ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্স সেন্টার রিকাবিবাজার  ল্যাবরেটরী বিভাগের মেডিকেল টেকনোলোজিষ্ট সাকিব হাসান ক্যাপ্টেন ওমর ফারুকের অসাধারণ কর্নার কিক থেকে দৃষ্টিনন্দিত এক গোল উপহার দেন। যেখানে ১-০ ব্যাবধানে এগিয়ে যায় রিকাবিবাজার ল্যাব। খেলার হাফ টাইম এর পর ১৬ মিনিট এর মাথায় সোবানিঘাট এর গোলপোস্ট এ আবার ও সাকিব হাসান এর আঘাত, এই গোল যেন শিল্পীর রঙ তুলি কেউ হার মানায়, এতটায় দৃষ্টিনন্দিত।অপর দিকে সোবানিঘাট এর খেলোয়াড়দের আপ্রান চেস্টা অন্তত একটি হলেও গোল পরিশোধ করার জন্য,কিন্তু রিকাবিবাজার এর ডিফেন্স এ যেন চিনের প্রাচীর গড়ে তোলেন গোলাম রাব্বী, শাকিল হোসেন,আঃ রাজ্জাক এবং রাহী যা প্রতিপক্ষের জন্য খুবই কঠিন।

খেলার ৪৯ মিনিট এর মাথায় আবারো রিকাবিবাজারের আক্রমন, কিন্তু মিজানের সেই শট গোল বারে লেগে ফেরত আসে, এ যেন রিকাবিবাজারকে থামানোই যাচ্ছে না একের পর এক আক্রমন করে সোবানিঘাট এর খেলোয়াড় দের নাজেহাল করে ফেলতেছে। ইবনে সিনা হাসপাতাল সিলেট সোবহানিঘাট ল্যাবরেটরী বিভাগ  কে ১ টি গোল দিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। হাফটাইমের পর পরই ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্স সেন্টার রিকাবিবাজার  ল্যাবরেটরী বিভাগে  ১৬ মিনিটের মাথায় আর ১ টি গোল দেন। ইবনে সিনাহাসপাতাল  সোবহানিঘাট ল্যাবরেটরী বিভাগ  কে মোট ২ টি গোল দেয় রিকাবিবাজার  ল্যাবরেটরী বিভাগ।

সোবহানিঘাট ল্যাবরেটরী বিভাগ  ০ পরবর্তীতে খেলা বিজয় ঘোষনা করা হয় ইবনেসিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্স সেন্টার রিকাবিবাজার ল্যাবরেটরী বিভাগ । খেলাটি  পরিচালনা করেন ইবনে সিনা হাসপাতালে মার্কেটিং অফিসার মাহবুবুর রহমান ।

ইবনেসিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্স সেন্টার রিকাবিবাজার ল্যাবরেটরী বিভাগের  খেলোয়াররা ছিলেন মোঃ আবুসালেক( GC), ওমর ফারুক(C),গুলাম রাব্বি(VC),সাকিল হোসাইন, সাকিব হাসান,আব্দুর রাজ্জাক, এহসান উল্লহ , রুবেল আহমেদ , রাহি,আদনান ,মিজান,শাহিন আহমেদ।

ইবনে সিনা হাসপাতাল সিলেট সোবহানিঘাট ল্যাবরেটরী বিভাগের  খেলোয়াররা ছিলেন সুমন সরকার(C), তোফায়েল চৌধুরী (VC), জয়নুল আবেদীন ,মাসুদ রানা, রানা উল করিম,ইমরান হাসান,মখলিসুর রহমান, তাজ উদ্দিন,  ইমদাদ, বদরুল ইসলাম, রিয়াজ, সাইফ উদদীন, সুফিয়ান,মুরসাহিদ,রিদয় আহমেদ, সাইফুর খান।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button