কানাইঘাট উপজেলা আ’লীগের সম্মেলন সম্পন্ন


আহমদ হোসেন বলেন, খালেদা জিয়া আর কোন দিন এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি এখন ভঙ্গুর, তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছে।

সোমবার দুপুরে কানাইঘাট পূর্ববাজার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আহমদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, এই সরকার জনবান্ধব ও উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার প্রতিবেশী দেশ ভারতসহ অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে সকল দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। দেশের যদি উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি চান তাহলে আ’লীগ সরকারকে বার বার নির্বাচিত করতে হবে।
তরুণ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে পড়ো, বঙ্গবন্ধুকে জানো তাহলে বাংলাদেশকে জানতে পারবে। দূর্নীতি ও বিভিন্ন অপকর্ম যারা করবে তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। দলের মধ্যে থেকে ময়লা-আবর্জনা পরিস্কার করতে হবে। ত্যাগীদের দিয়ে দল সাজাতে হবে, ত্যাগীরা দলের জন্য কাজ করবে আর ভোগীরা সুবিধা ভোগ করবে এটা কখনো হবে না। প্রবীণ ও তরুণদের দিয়ে কানাইঘাট উপজেলা আ’লীগের নতুন কমিটি গঠিত হবে। দলের মধ্যে অনুপ্রবেশকারীদের বন্ধ করতে হবে। জামায়াত থেকে যারা এসেছে তাদের দলে রাখা যাবে না। বিএনপি ক্ষমতায় এসে রাজাকারদের সংসদে নিয়ে এমপি-মন্ত্রী বানিয়েছিলো। এই দেশে আর রাজাকারদের কোন স্থান নেই। তবে বিএনপি থেকে যদি ক্লিন ইমেজের ভাল কোন নেতা আসে তাহলে তাকে দলে নেয়া যাবে। কিন্তুু যারা অপকর্মের সাথে জড়িত তাদের দলে নেয়া যাবে না। আমরা চাই ইমানদার আ’লীগ।
সোমবার দীর্ঘ ৮বছর পর আওয়ামীলীগের শক্ত ঘাঁটি খ্যাত সিলেট জেলার কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট পূর্ববাজারো সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এড.লুৎফুর রহমান।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরি, বিশেষ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ,বিশেষ অথিতি হিসাবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের
চেয়ারম্যান আলহাজ্ব আশফাক উদ্দিন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুক উদ্দিন,
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল,সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড.নাসির উদ্দিন খান,
জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক,জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক সম্পাদক মস্তাক আহমেদ পলাশ, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডঃআরমান আহমেদ শিবলু,জেলা আওয়ামীলীগের সদস্য -কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরি, জেলা পরিষদের ১৪ নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরি জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আলমাছ উদ্দিন, কানাইঘাট উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী খাদিজা বেগম,জেলার বিভিন্ন উপজেলার সভাপতি/সম্পাদকসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এছাড়া কাউন্সিলে সভাপতি/সম্পাদক পদপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
সরেজমিন ঘোরে সোমবার দেখা গেছে, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উপজেলা সদরের সম্মেলন স্থলে জড়ো হন। এসময় প্রার্থীদের কর্মী সমর্থকদের স্লোগান ও মিছিলে মুখরিত হয় সম্মেলন স্থল। এছাড়া সম্মেলনস্থল ছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী প্রার্থীদের পক্ষে উপজেলা জুড়ে বিলবোর্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে। শহরে ও তৃণমূলের হাটবাজারে সম্মেলনের আসা সম্ভাব্য অতিথিদের পোষ্টার ব্যাপকভাবে সাঁটানো হয়েছে। অতিথিদের সম্মানে বেশ কয়েকটি তোরণ ও গেইট নির্মাণ করা হয়েছে।



