সিলেট বিভাগ

সিলেট ওসমানী বিমানবন্দরে ২১০ কার্টন সিগারেট জব্দ

নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২১০ কার্টন সিগারেটের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
এ ঘটনায় মোজাম্মেল হক নামে (পাসপোর্ট নম্বর-বিএল ০৮৬১৪২১) এক যাত্রীকে আটক করা হয়। আটক মোজাম্মেল হক চট্টগ্রামের লোহাগড়ার আব্দুস সালামের ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে আসা বিজি-৬০১ ফ্লাইটের কানেক্টিং ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে সিগারেটের চালানটি জব্দ করা হয়।

ওসমানী বিমানবন্দরের কাস্টম কর্মকর্তা আজগর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা চালানে ছিল ১৪ কার্টন ডানহিল, ৫৫৫ কার্টন গোল্ড, ১৪৭ কার্টন ও ৪৫ কার্টন ইজি সিগারেট।

Related Articles

Leave a Reply

Back to top button