খেলা
ক্রিকেটাররা যখন ইমোজির চরিত্র


স্পোর্টস ডেস্ক
ইমোজির পোজে মুশফিকুর রহিম
আজ (১৭ জুলাই) বিশ্ব ইমোজি দিবস। এই দিন উপলক্ষে বিশেষ এক ভিডিও প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে নানা দেশের ক্রিকেটারদের বিভিন্ন ইমোজির সঙ্গে মিল রেখে অভিব্যক্তি প্রকাশ করতে দেখা গেছে।
বর্তমানে ইমোজি সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। লেখা থেকে শুরু করে মেসেজের আদানপ্রদান, সবক্ষেত্রেই ইমোজির মাধ্যমে খুব সহজে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। অনেকেই বলে থাকেন, মুখে যে কথা বলা যায় না সেটাও সহজেই ইমোজির মাধ্যমে প্রকাশ করা যায়।
আইসিসির এই ভিডিওতে লাইক, লজ্জা পাওয়া, নাচানাচিসহ বিভিন্ন ইমোজির সঙ্গে মিল রেখে অভিব্যক্তি প্রকাশের চেষ্টা করেছেন ক্রিকেটাররা। নিজেদের টুইটার ও ফেসবুক পেজে আপলোড করা ভিডিওটিতে দর্শকরাও প্রচুর সাড়া দিয়েছেন।
ভিডিওটি দেখতে >এখানে< ক্লিক করুন।



