খেলা

জেমস এ. স্টুয়ার্টের সঙ্গে সিলেট এনসিপির সৌজন্য সাক্ষাৎ

জেমস এ. স্টুয়ার্টের সঙ্গে সিলেট এনসিপির সৌজন্য সাক্ষাৎ

জেমস এ. স্টুয়ার্টের সঙ্গে সিলেট এনসিপির
সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট:বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট সিলেটে আগমন করে সর্বপ্রথম এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শনিবার (৩০ নভেম্বর’২৫) হোটেল গ্র্যান্ড সিলেটে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সিলেট এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেট জেলা এনসিপি’র আহ্বায়ক মোঃ জুনেদ আহমদ, সিলেট জেলা এনসিপির সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, সিলেট মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী প্রকৌশলী আদনান তায়্যিব, রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ইউএস এম্বাসি বাংলাদেশ-এর কর্মকর্তা ইকবাল মাহমুদ রানা।

সৌজন্য সাক্ষাতে সিলেটে এনসিপির বর্তমান অবস্থান, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির সম্পর্ক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গিসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

সিলেট এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও গণতান্ত্রিক অঙ্গীকার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নমুখী সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

Related Articles

Leave a Reply

Back to top button