ইসলামসিলেট বিভাগ
গোলাপগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু


জাকারিয়া তালুকদার:সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যুর খবর পাওয়াগেছে। মুসল্লির নাম মুফিক উদ্দীন (৫৬)। জানাগেছে, গোলাপগঞ্জের লক্ষনাবন্দ এলাকার ইসলামাবাদ নিবাসী দিনমজুর মুফিক উদ্দীন বৃহস্পতিবার পবিত্র রমজানের রোজা অবস্থায় আসরের নামাজরত অবস্থায় হঠাৎ মৃত্যুরকোলে ঢলে পড়েন। ইন্নালিল্লাহি…..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৫৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। রাত সাড়ে ১০ ঘটিকার সময় স্থানীয় ফুরকানীয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এদিকে, দিন মজুর মুফিক উদ্দীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, আফতাব উদ্দীন মেম্বার স্মৃতিপরিষদের সভাপতি সাংবাদিক জাকারিয়া তালুকদার।



