সারাদেশসিলেট বিভাগ

জকিগঞ্জ -সিলেট রোড দ্রুত সংস্কারের দাবিতে বিশাল মানববন্ধন

জকিগঞ্জ প্রতিনিধি:: জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক দ্রুত সংস্কারের দাবিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন জকিগঞ্জ উপজেলা শাখা ও জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে শনিবার বিকালে জকিগঞ্জ এম এ হক চত্বরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মায়রুফ আহমদের সভাপত্বিতে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ছমরুল ইসলাম জকিগঞ্জের ডাকের প্রধান সম্পাদক রায়হান আহমদ জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এটিএম ফয়ছল,বাংলাদেশ মানবাধিকার কমিশন জকিগঞ্জ শাখার সিনিয়র সহ সভাপতি শিহাবুল হক পারভেজ, জকিগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক তারেক আহমদ,জমিয়ত নেতা জামিল আহমদ প্রমুখ। বক্তারা বলেন জকিগঞ্জের রাস্তাঘাটের দিকে তাকালে আজ মনে হয় আমরা অভিভাবক ছাড়া, জকিগঞ্জের রাস্তাঘাটে চাষাবাদ করার মতো হয়ে গেছে। রাস্তা ঘাটের বড় বড় গর্ত কেউ দেখে না । বক্তারা হুসিয়ারি দিয়ে বলেন অভিলম্বে জকিগঞ্জ-সিলেট মেইন রাস্তা সংস্কার করা না হলে জকিগঞ্জে লাগাতার ধর্মঘটের ডাক দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button