সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামি মাসে শুরু হতে যাচ্ছে অনুর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ।
এই টুর্ণামেন্টটিতে অংশ নিতে এরই মধ্যে সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ ফুটবল দল গঠন করা হয়েছে।
বাফুফের ব্যবস্থাপনরায় সারা দেশ ব্যাপী অনুর্ধ্ব-১৮ জেলা দল গঠন করা হচ্ছে। দেশের ৬৪টি জেলা নিয়ে অনুষ্টিত হবে অনুর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপ।
সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ ফুটবল দলের কোচ লিয়াকত আলী চেরাগ জানিয়েছেন, চূড়ান্ত স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে শীঘ্রই অনুশীলন হবে। অনুশীলনের সময়, স্থান পরবর্তীতে জানানো হবে।
চূড়ান্ত স্কোয়াডের খেলোয়াড়রা হলেন- মোঃ ছাইদুর রহমান লিটন, সোহান আজাদ স্বপন, আবিদ আহমদ, নাহিদ আহমদ, মোঃ ইকবাল হোসেন, মিনহাজ আহমদ শিমুল, হাসান চৌধুরী, ফাহিম আহমদ, রাজু, নাবিল আহমদ, হিলাল আহমদ, মানিক আহমদ, মোঃ মুন্তাসির চৌধুরী, তানবীরুল হাসান জাওয়াদ, খন্দকার শাহরিয়ার সবুজ, এস,এম আজিজুল হাকিম লায়েক, মোঃ বিপ্লব আহমদ, মোঃ আব্দুল্লাহ, মোঃ সেলিম আহমদ, জুয়েল মিয়া, আবু বকর, মোঃ শফিকুল আলম, জালাল মিয়া, আব্দুল লতিফ ফাহিম, মোঃ মাছুম আহমদ, রুমন মিয়া, শুক্কুর আহমদ মুবিন, রায়হান আহমদ ও ওয়াহিদ হোসাইন।



